বারুইপুরে সংশোধনাগারে অভিযান, উদ্ধার প্রচুর মোবাইল সহ বেআইনি দ্রব্য মাদক - The News Lion

বারুইপুরে সংশোধনাগারে অভিযান, উদ্ধার প্রচুর মোবাইল সহ বেআইনি দ্রব্য মাদক




দি নিউজ লায়ন ;   পুলিসের কাছে প্রায়ই খবর আসছিল সংশোধনাগারের ভিতর থেকে বাইরে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে। এমনকি জেলের পুলিশ কর্মীদের নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার নতুন পুলিশ সুপার আসার পর এই ব্যাপারে দৃষ্টি নেওয়া হয়। 


মঙ্গলবার সন্ধের পর বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসুর নেতৃত্বে পুলিশ বাহিনী কেন্দ্রীয় সংশধানাগারে যায়। জেলের সুপার কে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ও সেলে তল্লাশি চালানো হয়। এরপরেই বন্দিদের কাছ থেকে উদ্ধার হয় বেআইনি দ্রব্য। পাওয়া যায় মোবাইল,ছুরি,রেজার,দড়ি,আয়না সহ অন্যান্য জিনিস। অতিরিক্ত পুলিশ সুপার বলেন,এর জেরে বেআইনি ফোনের ব্যবহার কমবে জেলে। আগামীদিনেও এই অভিযান চলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.